,

হামলার আগাম তথ্য দিন- যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোনো জঙ্গি তৎপরতার আগাম গোয়েন্দা তথ্য থাকলে তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে।বিবিসি বাংলাকে বলেন, “সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে জোর দিতে চাই।”তিনি বলেন, এজন্য আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকলে তা সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে। হামলার পরিকল্পনা আগে ভাগে জানতে প্রযুক্তি ও প্রশিক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছে।

safe_image.php_3

 

“তারা (যুক্তরাষ্ট্র) সহযোগিতা দিতে চেয়েছে, আশা করি দেবে।”স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গি তৎপরতা সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য পেতে ইতিমধ্যেই ভারত ও অস্ট্রেলিয়ার সাহায্য নিচ্ছে সরকার।সরকার সব সময় দাবি করছে বাংলাদেশের সন্ত্রাসীদের সাথে বিদেশি জঙ্গি সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই।সরকারের অবস্থান যখন এটাই তখন বিদেশিরা কিভাবে আগাম তথ্য দিতে পারে? বিবিসির এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

তিনি আবারো জোর দিয়েছেন, বাংলাদেশের সন্ত্রাসীরা ‘হোম গ্রোন’ অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরেই সৃষ্ট।বাংলাদেশের জঙ্গি ইসলামিদের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে। ইসলামিক স্টেট বাংলাদেশে তৎপর বলে মার্কিনীদের বদ্ধমূল ধারণা।সম্প্রতি ঢাকায় দুজন সমকামী অধিকার কর্মী খুন হওয়ার পর, বাংলাদেশে মার্কিন দূত খোলাখুলি বলেছেন, বাংলাদেশের একার পক্ষে জঙ্গি তৎপরতা মোকাবেলা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা