,

১০ বছর পর জাহিদ-নোভা

Zahid-Nova--3-বিনোদন প্রতিবেদক : ১০ বছর পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করলেন জাহিদ হাসান ও নোভা। ঢাকার অদূরে পুবাইলে ‘প্রিন্টিং মিসটেক’ নামের এই নাটকের শুটিং করতে গিয়ে জাহিদ হাসানের সঙ্গে খুব সুন্দর সময় কেটেছে বলেই জানিয়েছেন নোভা।

ঈদের জন্য নির্মিত ‘প্রিন্টিং মিসটেক’ নাটকটির নির্মাতা অরণ্য আনোয়ার। গতকাল রোববার সারা দিন পুবাইলে নাটকটির শুটিংয়ে অংশ নেন জাহিদ হাসান ও নোভা।

নোভা বলেছেন, ‘১০ বছর পর জাহিদ ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। ২০০৬ সালে অনিমেষ আইচের “প্রেম ও ঘামের গল্প” নাটকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলাম। এরপর আর আমাদের একসঙ্গে কোনো নাটকে কাজ করা হয়নি। আজ শুটিং করতে এসে হঠাৎ মনে হলো, কীভাবে যে জীবন থেকে ১০টি বছর পার হয়ে গেল! কিন্তু মনে হচ্ছে, এই তো সেদিন!’

আজ সোমবার সকালে প্রথম আলোকে নোভা আরও বলেন, ‘এই নাটকের গল্পটি যেমন খুব মজার, তেমনি পুরো শুটিংয়ের সময়ও আমরা অনেক আনন্দ করেছি। জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আগেও খুবই মজার ছিল; অনেক কিছু জানতে পারতাম। এবার শুটিং করতে গিয়েও তেমনটাই উপলব্ধি করেছি।’ তিনি এও বলেন, ‘অনেক কিছু শিখলাম। আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে। বহুদিন পর কোনো নাটকের সেটকে অনেক বেশি আপন মনে হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা