,

টাঙ্গাইলে নিখিল হত্যায় তিনজনের ৬ দিনের রিমান্ড

tangial20160501063810নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল চন্দ্র জোয়ারদারকে কুপিয়ে হত্যার ঘটনায় দুটি মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ সোমবার টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হাজির করে দুটি মামলায় পৃথকভাবে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাশ দুটি মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ওই তিন আসামি হলেন আলমনগর মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম ও গোপালপুরের আলমনগর এলাকার ঝন্টু মিয়া।

গত শনিবার দুপুরের দিকে গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে নিখিলকে লোকজনের সামনেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নিজের বাড়ির সামনে দরজির দোকান চালাতেন। এ ঘটনায় ওই রাতেই নিখিলের পরিবার ও পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত তিনজনকে আসামি করে মোট দুটি মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা