,

বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!

 

photo-1462105318লাইফস্টাইল ডেস্ক : রুক্ষতার কারণে ত্বকে অনেক দ্রুত বলিরেখা পড়ে। যার ফলে বয়স্ক মনে হয়। এই বলিরেখা দূর করতে চাইলে আগে আপনার ত্বকের রুক্ষতা দূর করতে হবে। এ ক্ষেত্রে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এই উপাদান দুটি অতিরিক্ত শুষ্কতা দূর করে ত্বক নরম ও মসৃণ করে।

ত্বকের রুক্ষতা দূর করতে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারের নিয়ম দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

যা যা লাগবে

বেকিং সোডা, লেবুর রস ও পানি। বেকিং সোডা ত্বকের মরা কোষ ও ময়লা দূর করে ত্বক নরম করে। এ ছাড়া এই উপাদানটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকর। অন্যদিকে লেবুর রস কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে এক চা চামচ বেকিং সোডা, এক চা চামচ লেবুর রস ও সামান্য পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন। এখন হালকা গরম পানি ও মাইল্ড সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন, অনেক দ্রুত ত্বকের রুক্ষতা দূর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা