,

বিয়ের রাতে সালমান খানের সঙ্গে বিপাশার দুষ্টুমি(ভিডিও)

salman-bipasha_11590_1462169861বিনোদন ডেস্ক : নিজের বিয়ের রাতে বলিউডের সবচেয়ে কাংখিত ব্যাচেলর সালামানকে পেয়ে দুষ্টুমিতে মেতেছিলেন আবেদনময়ী সেলিব্রেটি বিপাশা বসু।

সালমানকে দেখেই বিপাশা বললেন, ‘দুষ্টুমি করো না সালমন’। তারপর নিজেই শুরু করলেন রাজ্যের দুষ্টুমি। এক পর্যায়ে সবার সামনে এও বলে বসলেন, ‘আমি চাই না, সালমানের বিয়ে হোক।’

শনিবার গোধুলিলগ্নে বাঙালী হিন্দু রীতিতে বিয়ে শেষ হয় বিপাশা-করণ সিং গ্রোভারের। এরপর বিবাহোত্তর পার্টিতে যোগ দেয়ার জন্য প্রস্তুতি নেয়ার ফাঁকে মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন নবদম্পতি।

একে একে আসছেন বলিউডের হেভিওয়েট সেলিব্রেটিরা। এক পর্যায়ে হাজির হন কালো পোশাকে মোড়ানো সালমান। আদুরে গলায় বিপাশাকে লক্ষ্য করে বলে উঠলেন, ‘ওয়ে হোয়!’ সালমানের দিকে কটাক্ষ হেনে বিপাশা বলেন, ‘সালমান দুষ্টুমি করো না।’

ব্যস! সকলের নজর গিয়ে পড়ে সালমানের দিকে। নতুন বর করণকে ছেড়ে বিপাশাও ভাইজানের পাশে গিয়ে দাঁড়ান। শুরু করেন দুষ্টুমি।

‘নো এন্ট্রি’র সহ-অভিনেতা সালমানকে সম্পর্কে বিপাশা বলেন, ‘সালমান আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। সে আমার বিয়েতে আসায় আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়েছে। তবে আমি চাই না, সালমানের বিয়ে হোক।’ পাশে দাঁড়ানো বর করণের প্রশ্ন ‘তার মানে?’ হেসে বিপাশা জবাব দিলেন, ‘ সালমানের বিয়ে হলে তার মহিলা ভক্তরা তো কষ্ট পাবে। তবে সে বিয়ে করুক আর না করুক সে সুখী হবে এবং সব মেয়েরা তাকে সুন্দর মানুষই হিসেবে দেখবে।’ বিয়ের মতো তাদের হানিমুনেও সালমান আসবেন বলে আশা বিপাশার।

কাছের বন্ধু হলেও নিজের বিয়ের রাতে সালমান খানকে নিয়ে বিপাশার দুষ্টুমিকে অনেকেই বাঁকা চোখে দেখছেন। কেউ কেউ মনে করছেন হাসির ছলে বিপাশা কি সালমানের প্রতি অব্যক্ত দুর্বলতা প্রকাশ করলেন।

তবে একাকি অর্ধশতক বছর কাটানো সালমান সামাল দিয়েছেন ভালোমতোই। নবদম্পতিকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলেছেন, ‘এই জুটি খুবই সুন্দর। আমি আশা করছি এই বিয়ে টিকে থাকবে,এটিই এখন বেশি গুরুত্বপূর্ণ।

https://youtu.be/5YwFtnPACXg

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা