,

পশ্চিমবঙ্গে বোমা হামলায় ৪ তৃণমূল কর্মী নিহত

tmc_11581_1462165368আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার বলি হলেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চার কর্মী।

রোববার রাতে মালদার বৈষ্ণবনগরের কুম্ভিরায় বোমা হামলার ঘটনায় ওই চার কর্মী নিহত হন। এসময় আহত হোন আরও বেশ কয়েকজন। খবর জি নিউজের।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মালদায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বোমা হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ব্যক্তিরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, প্রকাশ্যে কংগ্রেসকে ভোট দেবে না বলাতেই রাতে বাড়ি ফেরার পথে জৈনপুরে সিমু শেখ এবং তার দলবলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বোমা হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সিমু শেখ, আকবর শেখ এবং কাজল শেখের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা