,

এবার লন্ডন সফরে নুসরাত ফারিয়া

Nusrat Faria Mazhar - 11বিনোদন প্রতিবেদক : ‘বাদশা’ ছবির কাজে প্রায়ই কলকাতা টু ঢাকা ছোটাছুটি করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি কলকাতার অংশের কাজ শেষে তিনি ঢাকায় ফিরেছেন। তবে কিছুদিন বিশ্রামের পর এবার মোট ২৬ দিনের জন্য লন্ডন যাবেন বলে জানালেন তিনি। সেখানে ‘বাদশা’ ছবির বাকি কাজের শুটিং আছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

এই প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন আমার প্রথম ছবি ‘আশিকী’এর জন্য লন্ডনে প্রথম গিয়েছিলাম। তখন এক মাসের মতো থেকেওছিলাম। এবার মোট ২৬ দিন থাকার পরিকল্পনা রয়েছে। সেখানে ‘বাদশা’ ছবির কিছু দৃশ্যের পাশাপাশি গানেরও শুটিং হবে। আশা করছি দর্শকরা এই ছবিটি পছন্দ করবেন।

‘বাদশা’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। এই ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব। আর এই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা