,

বৈধ ভিসা থাকলেও লিবিয়ায় যেতে পারবে না

11112222নিউজ ডেস্ক : লিবিয়ার পরিস্থিতি ‘অস্বাভাবিক’ বিবেচনা করে বৈধ ভিসা থাকার পরেও বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামসহ ১৮ জনকে যেতে রাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ।

সাইফুল ইসলামসহ ১৮ জনের লিবিয়া যেতে বৈধ ভিসা ও কাজের অনুমতি ছিল। কিন্তু লিবিয়ার পরিস্থিতি ‘অস্বাভাবিক’ বিবেচনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সেখানে না যাওয়ার নির্দেশ দেন।

পরে তারা রাষ্ট্রের নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে হাইকোর্ট তাদেরকে বৈধ ভিসায় লিবিয়া যেতে অনুমতি দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে তাদের বিদেশ যাওয়া স্থগিত চেয়ে আবেদন করেন। শুনানি শেষে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চেম্বার বিচারপতি তাদেরকে লিবিয়া যেতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন এবং বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

আজ সোমবার (২ মে) শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। এ আদেশের ফলে তারা লিবিয়া যেতে পারছেন না।

তবে আদালত পর্যবেক্ষণে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম মেনে তারা লিবিয়ায় যেতে পারবেন। তবে সেটি কবে নাগাদ তা এখনই বলা যাচ্ছে না।
সাইফুল ইসলামসহ ১৮ জনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা