,

ক্যান্সার প্রতিরোধে ভিটামিন সি

18962-boroস্বাস্থ্য ডেস্ক : ভিটামিন সি পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারেনা। অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে তা প্রস্রাবের সাথে দেহ থেকে রেরিয়ে যায়। প্রতিদিন আমাদের এই ভিটামিন খাওয়া উচিত। টক জাতীয় ফলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। আমলকী, আমড়া, পেয়ারা, জলপাই, লেবু, বাতাবী লেবু, কমলা, টমেটো, আঙ্গুর, ইত্যাদি ফলে অনেক ভিটামিন সি থাকে।

গবেষণায় দেখা গেছে এই ভিটামিন ক্যান্সার প্রতিরোধ করে। সুতরাং সবার এই ভিটামিন প্রতিদিন প্রচুর পরিমানে খাওয়া উচিত। ভিটামিন সি আমাদের শরীরের বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য খুব প্রয়োজনীয়। বিভিন্ন জায়গা কেটে গেলে প্রচুর সি জাতীয় ভিটামিন গ্রহণ করা উচিত। কারণ এই ভিটামিন কোলাজেন তৈরী করে এবং ক্ষতস্থান দ্রুত মেরামত করে। দাঁত এবং অস্থির গঠনেও এর ভূমিকা রয়েছে। ক্যান্সার প্রতিরোধ ছাড়াও বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করতে ভিটামিন সি এর জুড়ি নেই। এছাড়া অ্যাজমা, একজিমা ইত্যাদি অসুখেও ভিটামিন সি উপকার করে, অবসাদ রোগীদের জন্য যেসব ওষুধ ব্যবহার করে সেগুলোর একটি পরিচিত পার্শ্ব প্রতিক্রিয়ায় মুখ শুকিয়ে যায়, এ অবস্থায় ভিটামিন সি ব্যবহার করা হয়, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে-এর ব্যবহার আছে। ক্যান্সার প্রতিরোধে ভিটামিন সির বিশেষ ভূমিকা রয়েছে। এটি মূলত এন্টি অক্সিডেন্ট।

বিজ্ঞানী পাওলিং বলেছিলেন, প্রতিদিন আমাদের ভিটামিন সি খাওয়া উচিত। আমাদের দেশে অনেকেই টক জাতীয় ফল খেতে চায়না। এটি একেবারেই ঠিক নয়। অনেকে কেটে গেলে ভিটামিন সি খেতে চায়না এই ভয়ে যে ক্ষতস্থান পেকে যাবে। এটা যে কত বড় ভুল তা বলার অপেক্ষা রাখেনা। বরং কেটে বা পুড়ে গেলে আরো বেশী ভিটামিন সি খাওয়া উচিত। তাহলে দ্রুত আরোগ্য সম্ভব। কার্সিনোজেন (যেসব পদার্থ ক্যান্সার তৈরী করে) এবং নাইট্রেট ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করার মধ্য দিয়েই ভিটামিন সি ক্যান্সার থেকে আমাদের মুক্তি দিতে পারে। অনেক বিজ্ঞানীই একমত ভিটামিন সি ক্যান্সার থেকে আমাদের মুক্তি দিতে পারে। তাই ভিটামিন সি কে ক্যান্সার প্রতিরোধক বলা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে