,

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ট্রাফিক পুলিশের

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। তারা হলেন— দেলোয়ার হোসেন (৪০) ও এনায়েত হোসেন (৪০)।

 

1423063557_119000

সোমবার ভোররাতে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে আনা হয়। এ খবর নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হোসেন।তিনি জানান, ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডিউটি করার সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ দেলোয়ার নিহত হন। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন। দেলোয়ারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

এর আগে, রোববার রাত ৯টার দিকে উত্তরার ৯ সেক্টরের ৪ নং রোডে ডিউটি করার সময় প্রাইভেট কারের চাপায় নিহত হন এনায়েত হোসেন (৪০)।নিহতের ছেলে নুর-এ-আলম জানান,পরিবার নিয়ে এনায়েত হোসেন উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা