,

আমাদের দরকার নাই বিদেশি সহায়তা : স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বিদেশি সহায়তার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

full_1653577060_1437016842

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নয়নের সঙ্গে সঙ্গে সবখানে দেশি ও বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আইএস সন্ত্রাস শুরু হয়েছে, মানুষ হত্যার একটা অভিনব কৌশল শুরু করেছে। কতখানি জঘন্য, কতখানি ঘৃণ্য যে আমাদের সম্মানিত শিক্ষকরা তার শিকার হয়েছেন।তিনি বলেন, আমরা একে একে সব আইডেন্টিফাই করেছি। এ কারণেই বলব যে, কোন সাহায্য আমাদের দরকার নাই, আমরাই বের করতে পারব, আমরা বের করেছি ও করব। আমরা সব ষড়যন্ত্র উদঘাটন করেছি। সঠিক লোক ও সঠিক দলটিকে চিহ্নিত করতে পেরেছি। একে একে এসব অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করছি।

 

 

তিনি আরও বলেন, ‘বলা হয় আইএস হত্যা করেছে; আইএস কেন হত্যা করবে? আইএস আমরা বিশ্বাস করি না, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আমরা বিশ্বাস করি আমরা বাঙ্গালি। আমরা পাকিস্তানে ছিলাম, পাকিস্তানকে বিদায় করে দিয়েছি, তারাও তো মুসলমানই ছিল। আমরা তাদের বিশ্বাস করি না, তাই তাদের তাড়িয়ে দিয়েছি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছি। তারা এখন পাকিস্তান, আমরা বাংলাদেশ। আইএসের মত ‘ইসলাম ধর্ম সব মিলিয়ে এক দেশ’, এগুলো আমাদের দেশের মানুষ বিশ্বাস করে না।’

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতিক), স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা