,

ঐতিহাসিক সফরে ইরানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

 
আন্তর্জাতিক ডেস্ক :এক ঐতিহাসিক সফরে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য। ১৯৬২ সালে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্ট ইরান সফর করছেন। খবর ফক্স নিউজের

1550189

তিনদিনের সরকারি সফরে গতকাল রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সেখানে স্বাগত জানান ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ রেজা নেমাতজাদেহ। দক্ষিণ কোরিয়ার প্রায় ১৩৬টি কোম্পানি ও সংস্থার প্রতিনিধি নিয়ে পার্ক জিউন এ সফরে এসেছেন।

আজ সোমবার তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে- জ্বালানি ও অবকাঠামোসহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করবেন।

এছাড়া, কোরীয় উপদ্বীপের ঘটনাবলী নিয়েও কথা বলবেন তারা। পার্ক জিউন হাইয়ের এ সফরে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক হাজার কোটি ইউরোর বাণিজ্য চুক্তি হবে বলে কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা