,

কঙ্গনার বাড়িতে পুলিশের তিন ঘন্টা!

0820150404112520বিনোদন ডেস্ক : একটি করে দিন যায় আর হৃতিক-কঙ্গনার লড়াই মোড় নেয় নতুন দিকে। এতদিন শোনা গেছে হৃতিকের কাছে পাঠানো কঙ্গনার ব্যক্তিগত নানা ইমেইলের কথা। এখন শোনা যাচ্ছে সেসব ইমেইল কঙ্গনা তার ‘ভুয়া’ সমনামীকে পাঠিয়েছেন। এমনটা দাবি করেছেন হৃতিক রোশন। তা নিয়ে তিনি দুবার অভিযোগও জানিয়েছেন মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগে। সেই ‘জাল’ হৃতিকের হদিস পেতে কঙ্গনার বয়ান চেয়েছে পুলিশ। পরীক্ষা করতে চাওয়া হয়েছে নায়িকার ল্যাপটপও।

সূত্রের খবর, কখন, কোন সময়ে তার পক্ষে সাইবার অপরাধ দমন বিভাগে গিয়ে বয়ান দেয়া সুবিধাজনক, তা জানতে চেয়ে কঙ্গনাকে পুলিশের পক্ষ থেকে তিনবার চিঠি পাঠানো হয়। কিন্তু নায়িকা নাকি তার একটিরও জবাব দেননি! তদন্তের প্রয়োজনে কঙ্গনা ছাড়াও তার বোন রঙ্গোলিকে তলব করেছিল পুলিশ। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আগেই জানিয়েছিলেন, তার মক্কেলরা থানায় যাবেন না। কোনো মহিলাকে এভাবে থানায় তলব করা আইনসঙ্গত নয়।

সেই কারণে কঙ্গনার ফ্ল্যাটেই পদার্পণ ঘটে পুলিশের। গতকাল দুপুরের কিছু পরে খার এলাকায় কঙ্গনার ফ্ল্যাটে যান সাইবার অপরাধ দমন বিভাগের কয়েকজন মহিলা আধিকারিক। একটি টিভি চ্যানেলের দাবি, তারা সেখানে ঘণ্টা তিনেক ছিলেন। হৃতিকের করা অভিযোগের ভিত্তিতে তারা নায়িকা এবং তার বোনের বয়ান নথিভুক্ত করেন। ‘জাল’ হৃতিক সম্পর্কে তাদের বয়ানে কঙ্গনা এবং রঙ্গোলি কী বলেছেন, সে সম্পর্কে অবশ্য কিছু জানায়নি পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা