,

নিখিল হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

1462086719টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্র জোয়ারদারকে হত্যার ঘটনায় হওয়া দুটি মামলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে ডিবি।

এদিকে ময়নাতদন্তের পর নিখিল জোয়ারদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

গতকাল দুপুরের দিকে গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে নিখিলকে (৫০) লোকজনের সামনেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নিজের বাড়ির সামনে দরজির দোকান চালাতেন।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, নিখিল জোয়ারদারকে হত্যার ঘটনায় হওয়া দুটি মামলাই গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনকে। আর বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই নাজমুল হককে।

এদিকে গোপালপুর থানার পুলিশ জানায়, টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে নিখিলের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। পরে আজ বিকেলের দিকে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিখিলের পরিবারের লোকজন জানায়, নিজ গ্রামে নিখিলের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা