,

বিদায়ী ডিনারে মজা করলেন ওবামা

obamaআন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ হোয়াইট হাউজ সাংবাদিক (করেসপনডেন্টস) সমিতির ডিনারে অংশ নিয়ে পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নিয়ে মজার মন্তব্য করেছেন বারাক ওবামা।

বক্তৃতার শেষে নিজের বিদায়ের কথা জানাতে গিয়ে ‘ওবামা আউট’ বলে হাত থেকে মাইক্রোফোন ফেলে দিয়ে হাস্যরসকে নতুন মাত্রা দিয়েছেন তিনি। যার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে এ ডিনার অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সংবাদকর্মী ও হলিউড তারকা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও আইন প্রণেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন কমেডিয়ান ল্যারি উইলমার।

প্রতি বছর ওয়াশিংটনে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনার আয়োজন করা হয়। এতে সাংবাদিক ও রাজনীতিকদের পাশাপাশি সেলিব্রেটিরাও উপস্থিত থাকেন।

এবারের ডিনারটি ওবামার জন্য স্মরণীয়। কারণ প্রেসিডেন্ট হিসেবে এটাই তার শেষ করেনসপডেন্টস ডিনার। এতে আধাঘণ্টা ধরে ভাষণ দেন ওবামা। যাতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও নিজের ডেমোক্রেট দলের প্রার্থিতা প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটনকে নিয়ে বেশ হাস্যরস করেন তিনি।

২০১১ সালে আয়োজিত ডিনারে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকলেও এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড জুনিয়র। ২০১১ সালে ট্রাম্প ও ওবামার মধ্যে ব্যাপক তর্ক হয়েছিল।

পাঁচ বছর পরের ডিনারে এলেনই না ট্রাম্প। শনিবার এ নিয়ে ওবামা বলেন, ‘আজ তিনি না আসায় আমি খুবই ব্যথিত হয়েছি। গতবার আমরা অনেক মজা করেছিলাম। এতো এতো সংবাদকর্মী, সেলিব্রিটি আর ক্যামেরা রয়েছে এ কক্ষে। কিন্তু তিনি আসলেন না। না এসে তিনি কী করছেন? ট্রাম্প স্টিক খাচ্ছেন? অ্যাঞ্জেলা মার্কেলকে অপমান করে টুইট করছেন? কী করছেন তিনি?’

মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্পের অভিজ্ঞতা না থাকা নিয়ে মজা করে ওবাম বলেন, ‘রিপাবলিকানরা বিশ্বাস করতে পারছেন না যে ট্রাম্প সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। তারা বলছেন ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পররাষ্ট্র নীতি পরিচালনার মতো অভিজ্ঞতা কম আছে। সত্যি কথা বলতে তিনি কিন্তু বিশ্বনেতাদের সঙ্গে অনেক বছর ধরে বৈঠক করে আসছেন। যেমন-মিস সুইডেন, মিস আর্জেন্টিনা, মিস আজারবাইজান।’

নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীতা প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের বামাঘেঁষা অবস্থান নিয়েও মজা করেন ওবামা। ডিনারে উপস্থিত বার্নিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বার্নি, আপনি নিজেকে আমার কাছ থেকে খানিক দূরে সরিয়ে রেখেছেন এজন্য আমি আহতবোধ করছি। এটা এমন নয়, যেরকমটা আপনি আপনার কমরেডের সঙ্গে করেন।’

হিলারিকে নিয়েও মজা করতে ছাড়েননি ওবামা। হিলারি তরুণদের ভোট চাচ্ছেন উল্লেখ করে মজা করেন ওবামা। তবে হিলারিই যে পরবর্তী প্রেসিডেন্ট তাও ইঙ্গিতে বুঝিয়ে দেন ওবামা। তিনি বলেন, আগামী বছর এই সময়ে এই জায়গায় অন্য কেউ একজন আপনাদের সামনে দাঁড়াবেন। অনুমান করুন তিনি কে হবেন। কে বুঝাতে নারীবাচক সর্বনাম ব্যবহার করে হিলারিকে ইঙ্গিত করেন ওবামা।

স্ত্রী মিশেলকে নিয়ে মজা করতে গিয়ে ওবামা বলেন, প্রেসিডেন্সির মেয়াদকালে নিজের মুখে কিছু বলিরেখা পড়ে গেলেও মিশেলের বয়স বাড়েনি।

সবশেষে, দুটো শব্দ বলার আছে উল্লেখ করে ‘ওবামা আউট’ বলে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ঠোঁটে দু আঙ্গুল চেপে ধরে হাত থেকে মাইক্রোফোন ফেলে দেন তিনি। তার এই মজারকাণ্ডে মজা পেয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লাখ লাখ মানুষ। এর ভিডিও ক্লিপটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা