,

গান শেখাবেন শাবনূর

sabnurবিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। বিয়ের পর যেন পর্দার আড়ালে জীবন যাপন করছেন এ তারকা। অভিনয়ে ফিরবেন ফিরবেন করেও যেন ফেরা হচ্ছিল না শাবনূরের। অবশেষে ভাঙতে যাচ্ছে তার সিনেমা বিরতি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কতদিন দেখি না তোমায়’ নামের একটি ছবিতে অভিনয় করার প্রত্যয়ে শিগগিরই শুটিংয়ে নামছেন এ তারকা। এ ছবিতে তাকে একজন গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘অনেকদিন পর নতুন ছবিতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াব। এতে আমাকে গানের শিক্ষকের চরিত্রে দেখা যাবে।’

উল্লেখ্য, ‘কতদিন দেখি না তোমায়’ ছবিতে শাবনূর নায়িকা হিসেবে অভিনয় না করলেও ছবিটি মূলত তার চরিত্র ঘিরেই আবর্তিত হবে বলে জানিয়েছেন পরিচালক। এতে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে সাইমন ও প্রিয়ন্তীকে। চলতি মাসের মাঝামাঝি সময় ছবিটির শুটিং শুরু হবে বলে পরিচালক জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা