,

হাসিনা মার্কেটে আগুন : ব্যবসায়ীরা চাইলে পুনর্বাসন

anisul20160501174020নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, হাসিনা মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা চাইলে নতুন তিনটি মার্কেটে তাদের পুনর্বাসন করা হবে।

রোববার রাতে অাগুনে পুড়ে যাওয়া কারওয়ান বাজারের হাসিনা মার্কেট পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

হাসিনা মার্কেটের কেউ বৈধ কেউ অবৈধভাবে ব্যবসা করে আসছিল। অবৈধের সংখ্যাই বেশি। তারা যেহেতু অনেক দিন ধরে ব্যবসা করে আসছিল তাই তাদের উচ্ছেদ করা হয়নি।

অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। আমরা তাদের পুনর্বাসন করতে আগ্রহী। তারা চাইলে সম্ভব। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা