,

হোয়াইট হাউজে ওবামা-মিশেলের পাশে প্রিয়ঙ্কা

piyanakবিনোদন ডেস্ক : বছরের শুরতেই বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সেলফি দিয়ে সোশাল সাইটে রীতিমত আলোচনার ঝড় তুলে ফেলেছিলেন বলিউডের যৌনাবেদনময়ী অভিনেত্রী মল্লিকা সেরওয়াত। আর এবার সে পথেই হাঁটলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

শনিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তারকাখচিত নৈশভোজে যোগ দেন প্রিয়ঙ্কা। সেখানে গিয়ে তিনি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে ছবিও তোলেন।

বলিউড অভিনেত্রী তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শনিবার রাতের নৈশভোজের ছবি দিয়ে লেখেন- খুব ভালো লাগল ‘চার্মিং’ বারাক ওবামা ও তার ‘সুন্দরী’ স্ত্রী মিশেল ওবামার সঙ্গে দেখা করে। এমন সন্ধ্যা উপহার দেয়ার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে ধন্যবাদ।

হোয়াইট হাউজে শিশুশিক্ষার প্রসারে কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। এ প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘এ বিষয়ে যতো তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে আগ্রহী আমি।’

প্রতি বছরেই হোয়াইট হাউজে সাংবাদিকদের নিয়ে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। আর তাতে উপস্থিত থাকেন বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। আর বার্ষিক এই নৈশভোজে বিখ্যাত সাংবাদিকদের পাশাপাশি হলিউড তারাদের সঙ্গে আমন্ত্রণ পান বলিউডের সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। বারাক ওবামার আমন্ত্রণে ওই নৈশভোজে প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন হলিউড সুপারস্টার অভিনেতা ব্রেডলি কুপার, লুচি লিও, জেনে ফন্ডা এবং গ্লেডিস নাইট।

এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, প্রযোজক, ক্যামেরাম্যানেরাও। এ নৈশভোজ আয়োজন করে যে টাকা ওঠে, তা সাংবাদিকতার স্কোলারশিপের জন্য ব্যবহার করা হয়।

প্রিয়াঙ্কার সঙ্গে অন্য হলিউড তারকারা

উল্লেখ্য, বলিউডের মতো পশ্চিমের ইন্ডাস্ট্রিতেও পা রাখা মাত্রই ক্যারিয়ার নিয়ে সাফল্যের দেখা পাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ দিয়েই দুর্দান্ত অভিষেক হলো তার। আর তারপর চলতি বছরে অনুষ্ঠিত অস্কার উৎসবেও প্রথম কোনো ভারতীয় হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আর এরপরই হলিউডের সুপারস্টার অভিনেতা ও সাবেক কুস্তিগীর ডুয়াইন জনসন রকের বিপরীতে তিনি চুক্তি হন আমেরিকার তুমুল জনপ্রিয় টিভি সিরিয়াল নিয়ে নির্মিতব্য আলোচিত সিনেমা ‘বেওয়াচ’-এ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা