,

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

bristyসেই কবে বৃষ্টি হয়েছে, তা যেন ভুলে গেছে রাজধানীবাসী। বৈশাখের অর্ধেকটা পার হয়েছে। বৃষ্টির দেখা মিলছিল না, দেখা মিলছিল না কালবৈশাখীরও। তীব্র দাবদাহে গোটা দেশের সঙ্গে পুড়ছিল রাজধানীও।

রোববার সন্ধ্যায় হঠাৎ করে বদলে যায় প্রকৃতির রূপ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চলতি বৈশাখের প্রথম ঝড়ের দেখা পেল ঢাকাবাসী। মিনিট বিশেক ঝড়ের পরই শুরু হয় বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি।

সন্ধ্যায় আচমকা বদলে যায় আকাশের চেহারা। কাঠফাটা গরমে মানুষ যখন হায়হুতাশ করছে, তখনই প্রাণ জুড়ানো বাতাসে মনে প্রশান্তি এনে দেয়। কালবৈশাখীর আভাস ভরা বাতাসে মন যেন এলোমেলো করে দেয়।

বৃষ্টি শুরুর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন আহমেদ। হঠাৎ প্রকৃতির রূপ বদলে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সত্যিই প্রাণটা জুড়িয়ে গেল। আর সহ্য হচ্ছিল না। ঝড় হবে বুঝতে পারছি, তবুও বৃষ্টির আলমত পেয়ে স্বস্তি পাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা