,

আজ নবীনগরবাসীর দুঃস্বপ্নের দিন

image_10595_01১ মে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসীর চরম দুঃস্বপ্নের দিন। ২০০০ সালের সোমবার স্মরণকালের ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নরসিংদী থেকে নবীনগরগামী এমভি বেঙ্গল বার্ড ও নবীনগর থেকে ভৈরবগামী এমভি ডলফিন নামক দুইটি লঞ্চ মেঘনা নদীতে ডুবে গিয়ে নবীনগরের দেড় শতাধিক যাত্রীর সলিল সমাধি হয়েছিল। যার অধিকাংশ যাত্রী ছিল নবীনগর উপজেলার। এই লঞ্চ ডুবির ১৬ বছর পেরিয়ে গেলেও নবীনগর উপজেলার তিনটি নৌ সংযোগ রুটে চলাচলকারী অধিকাংশ লঞ্চে অভিজ্ঞ সাড়েং, সুকানী ও বয়া না থাকায় লঞ্চ কর্তৃপক্ষের অনিয়ম অবহেলা ও উদাসীনতায় যাত্রী সাধারণ প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে সীমাহীন দূর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছে। নবীনগরের প্রায় ৭ (সাত) লক্ষ মানুষ আজ স্মরণ করছে সেই কালো ভয়াবহ দিনটির কথা। বহু মায়ের কোল খালি হয়ে স্বজন হারা হয়েছে অনেক পরিবার। আজও সেই সব পরিবারের মাঝে নাড়া দিয়ে উঠে সেইদিনের সেই ভয়াবহ কালো দিনটির কথা। এ উপলক্ষে নিহতের পরিবারগুলো মৃত্যুবার্ষিকী পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন উদ্যোগ। এটাই ছিল নবীনগরের প্রাকৃতিক দুর্যোগে সর্ববৃহৎ প্রাণহানির ঘটনা। ওই ঘূর্ণিঝড়ে অগণিত গবাদি পশুসহ প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা