,

চুন্টায় তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হিরণ মিয়া গ্রেপ্তার

grafter logoনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় গত ২৩ এপ্রিল সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এ.সি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যা প্রার্থী শাহজাহান মিয়া ও তার সমর্থক কর্তৃক তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হিরণ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার ভোররাতে চুন্টা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তি পুলিশ অভিযান চালিয়ে হিরণ মিয়াকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ, গত ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সরাইলের চুন্টা এলাকায় এসি একাডেমী কেন্দ্রে এটিএ নিউজের চিত্র সাংবাদিক সুমন রায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহান মিয়ার সমর্থকদের জাল ভোটের ছবি তোলায় তার নেতৃত্বে ২০/২৫ জন অজ্ঞাত যুবক সুমনকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং জাল ভোটের ছবি নষ্ট করার জন্য সুমনের সঙ্গে থাকা তার এটিএন নিউজের ভিডিও ক্যামেরাটি ভাংচুর করে পানিতে ফেলে দেন। এ ঘটনায় সুমন তার ডান কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় সুমনের আর্তচিৎকার শুনে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও হাসান জাবেদ এগিয়ে এসে সুমনকে উদ্ধার করতে চাইলে শহ্জাহানের নেতৃত্বে হামলাকারী তাদেরকেও মারধার করেন। হামলাকারীরা সুমন, পীযূষ ও জাবেদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে ওই তিন সাংবাদিকদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চিত্র সাংবাদিক সুমনকে জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় ২৪ এপ্রিল রাতে আহত সুমন বাদী হয়ে মো. শাহজাহান মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা