,

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ (দক্ষিণ ও মধ্যাঞ্চল) ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তারা।রোববার তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভারতের জালে গুনে গুনে চারবার বল জড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা।

2016_05_01_19_49_17_lTumM5A5XCLzVpmVlKwFtQG9pzrH8i_original

 

বাংলাদেশের এই দাপুটে জয়ে এনে দিতে হ্যাটট্রিক করেন তহুরা। খেলা শুরুর ২ মিনিটের মাথায় দলকে তিনি এগিয়ে দেন। বিরতির পর ৫২ ও ৬৪ মিনিটে পর পর আরো দুটি গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত এই তারকা। খেলার ৩২ মিনিটে দলের পক্ষে অন্য গোলটি করেন ডিফেন্ডার আনাই মুগিনি।

 

 

ভারতের কোনো খেলোয়াড় গোল করতে পারেননি। দলের পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করেও সুফল পায়নি তারা। ফলে বাংলাদেশের কাছে হেরে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।

এর আগে গ্রুপ পর্বেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার ৩-১ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ছিল বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। গ্রুপ পর্বে নেপালকে গুড়িয়ে দিয়েছিল ৯-০ গোলে। সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে হারিয়েছিল ৯-১ গোলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা