,

এবার বিতর্কে নরেন্দ্র মোদির শিক্ষাজীবন

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবাহিত জীবনের পর এবার বিতর্কে তার শিক্ষাজীবন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের দাবিদার ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কী- তা কার্যত অনেকটাই অজ্ঞাত।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার রেকর্ড প্রকাশের জন্য দেশটির কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 

narendra modi_3286_780

তথ্য অধিকার আইনে করা আবেদন আমলে নিয়ে শুক্রবার কমিশন দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয়কে মোদির শিক্ষাগত যোগ্যতার রেকর্ড প্রকাশের নির্দেশ দিয়েছে। তবে এরই মধ্যে ‘আহমেদাবাদ মিরর’ নামের একটি পত্রিকা মোদির শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ ধাপের রেকর্ড প্রকাশ করেছে।এতে দেখা যায়, এক সময়ের চা বিক্রেতা মোদি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

 

পত্রিকাটি জানায়, মোদি ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল শাখার শিক্ষার্থী হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পরীক্ষা দেন এবং ৬২.৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

দুই বছরের ওই কোর্সে মোদি অন্যান্য বিষয়ের সাথে ইউরোপীয় রাজনীতি, ভারতীয় রাজনীতি বিশ্লেষণ এবং রাজনীতির মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেন। তবে বিশ্ববিদ্যালয়ের কাছে মোদির স্নাতক ডিগ্রির কোনো তথ্য নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা