,

৫০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ সৌদিতে, বাসে আগুন, বিপদে বাংলাদেশিরাও

 
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপ’ ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার পর মক্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। চাকরিচ্যুত শ্রমিকদের অন্তত চার মাসের বেতন বকেয়া রেখেই সৌদি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শ্রমিকেরা।

photo-1462014174

বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সৌদি আরব না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেতন পরিশোধের দাবিতে মক্কায় কোম্পানির প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। বিক্ষোভকারীরা অন্তত সাতটি বাসে আগুন দিয়েছে বলেও খবর পাওয়া গেছে। বিক্ষোভ ও বাসে আগুন দেয়ার ভিডিও ক্লিপ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

আর্থিক সংকটের কারণে বিন লাদেন গ্রুপ গত শুক্রবার তাদের ২৫ শতাংশ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। চার-পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই ৫০ হাজার শ্রমিকের হাতে এ সংক্রান্ত চিঠি ধরিয়ে দেয়া হয়েছে। ‘বিন লাদেন গ্রুপ’ লাদেন পরিবারের মাধ্যমে পরিচালিত হয় এবং ক্ষমতাসীন আলে সৌদ পরিবারের সঙ্গে এ গ্রুপের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিন লাদেন গ্রুপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। ১৯৩১ সালে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার প্রয়াত প্রধান বিন লাদেনের বাবা শেইখ মোহাম্মাদ বিন লাদেন এটি প্রতিষ্ঠা করেন। ওসামা বিন লাদেনের পরিবারের দাবি, তারা ১৯৯০’র দশকেই আল-কায়েদা নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। বিন লাদেন গ্রুপ সৌদি আরবের জেদ্দায় ‘কিং আব্দুল আজিজ বিমান বন্দর’-সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে। এ প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি শ্রমিকও কাজ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা