,

সুয়ারেজ নৈপুণ্যে লা লিগার শীর্ষে বার্সা

barcelona-03_11532_1462078350স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লুইস সুয়ারেজ জাদু চলছে। তার নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় বেটিসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে বার্সা। লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখলের লড়াই চলছে।

শনিবার রাতে সুয়ারেজ ও রাকিটিচের নৈপুণ্যে বেটিসের মাঠে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা। সাম্প্রতিক সময়ে খুব ভালো ফর্মে নেই বার্সা প্রাণ ভ্রমরা মেসি এবং নেইমার। তবে তাদের সেই ফর্মহীনতা যেন বুঝতেই দিচ্ছেন না সুয়ারেজ।

প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো হয়নি লুইস এনরিকের শিষ্যদের। প্রথমার্ধ গোলশূন্যভাবেই কাটাতে হয়েছে তাদের। ৫০ মিনিটে বার্সার হয়ে গোলমুখ উন্মোচন করেন ইভান রাকিটিচ। লিওনেল মেসির সহায়তায় বেটিসের জালে বল জড়ান রকিটিচ।

খেলার ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ।

এই জয়ে পয়েন্ট টেবিলে আবারো শীর্ষে উঠল বার্সা। ৩৬ ম্যাচ শেষে বার্সার ঝুলিতে জমা আছে ৮৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানটি রয়েছে অ্যাটলেটিকোর দখলে। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে তৃতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা