,

মডেল মুন ও স্বামীকে ধরতে গোয়েন্দা অভিযান

jakia-mun-2_11522_1462068437নিউজ ডেস্ক : মডেল জাকিয়া মুন ও তার স্বামী ব্যবসায়ী শফিউল আজম মহসিনকে ধরতে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার তাদের দু’জনেরই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে আগেই তারা পালিয়ে যান। ফলে তাদের ধরা যায়নি। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান যুগান্তরকে বলেন, ৬ এপ্রিল মুনের গুলশানের বাসা থেকে কার্নেট সুবিধার অপব্যবহার করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি পোরশে জিপ জব্দ করা হয়। গাড়িটি মডেল মুন ব্যবহার করতেন। গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হলেও তা আর ফেরত পাঠানো হয়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক জোবায়দা খানমের নেতৃত্বে একটি টিম শনিবার মুনের বাসায় অভিযান চালান। মুন এলিফ্যান্ট রোডের এআরসি টাওয়ারের ২/এ, ৭৪ নম্বর অ্যাপার্টমেন্টে বসবাস করেন। মুনের মা জহুরা বেগমও থাকেন সেখানে। গাড়ি জব্দের পর থেকেই মুন আত্মগোপনে রয়েছেন। সেখানে তাকে না পেয়ে তার স্বামী ব্যবসায়ী মহসিনকে ধরতে গুলশান-১ এর ৩৩ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির বি-৫ অ্যাপার্টমেন্টে অভিযানে যায় ওই টিম। সেখানেও পাওয়া যায়নি তাদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা