,

মুস্তাফিজ-ওয়ার্নারে নৈপুণ্যে হায়দরাবাদের জয়

kohli_jugantor_11528_1462072385স্পোর্টস ডেস্ক : অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে এবং বিস্ময় বোলার মুস্তাফিজের অসাধারণ বোলিং নৈপুণ্যে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে শুরু হয় ম্যাচটি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির কারণে বোলাররা বাড়তি সুবিধে পাবেন ভেবেই আগে বোলিং নেয়া। কিন্তু বিরাটের বোলাররা কাজের কাজ করতে পারেননি।

হায়দরাবাদের ওপেনার শিখর ধাওয়ান ব্যর্থ হলেও ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে তাণ্ডব চালান। কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১২৪ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। পরে ওয়ার্নার মাত্র ৫০ বলে নয়টি চার ও পাঁচটি ছক্কায় ৯২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন।

কেন উইলিয়ামসন ৩৮ বলে সাতটি চারের সাহায্যে ৫০ রানের মূল্যবান ইনিংস দলকে উপহার দেন। শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ময়েজেস হেনরিকস। ১৪ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে হায়দরাবাদ স্কোরবোর্ডে জমা করে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান।

৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেরা বোলার কেন রিচার্ডসন। ৩৩ রান খরচায় ১টি উইকেট লাভ করেন শেন ওয়াটসন।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোই খেলছিল বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে ৪২ রান করেন বিরাট কোহলি ও লোকেস রাহুল। ব্যক্তিগত প্রথম ওভারে এসেই এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। কোহলি পরে ব্যাট করতে নেমে কতটা সফল তা সবারই জানা। তবে সেই কোহলিকে ভয়ংকর হয়ে ওঠার আগেই প্যাভিলিয়নে পাঠান মুস্তাফিজ।

১৭ বলে একটি চারের সাহায্যে ১৪ রান করেন ভারতের টেস্ট অধিনায়ক। অপর ওপেনার রাহুলকে সাজঘরে ফেরান হেনরিকস। বিদায়ের আগে ২৮ বলে ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

শেন ওয়াটসন ২ রান করার পর রানআউটের শিকার হন। দু’বার জীবন পেয়ে বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যানকে শিকারের পরিণত করেন বারীন্দার স্রান। ৩২ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করেন ভিলিয়ার্স। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর ইনিংস থামে ৬ উইকেটে ১৭৯ রানে। ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এ ছাড়া একটি করে উইকেট দখলে নিয়েছেন বারীন্দার স্রান, হেনরিকস, আশিষ নেহরা ও বিনয় কুমার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে