,

নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার, কর্মসূচি প্রত্যাহার

20ytyth_11538_1462082446নিউজ ডেস্ক : আন্দোলনের মুখে অবশেষে নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেয়া হবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজিব কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নাহিদা আক্তার এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের সভানেত্রী রীনা আক্তার ও মহাসচিব ফারুক হোসাইন। রোববার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠক শেষে তারা একথা জানান।

নেতৃবৃন্দ জানান, স্বাস্থ্যমন্ত্রী দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর আশ্বাসে নার্সদের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গত ৪ এপ্রিল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা। দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু করে বেকার নার্সরা।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারের কর্মকমিশন সচিবালয় ৩ হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে এ অভিযোগ করা হয়। এ কারণে হাজার হাজার বেকার নার্স চাকরির আবেদন করতে পারবে না। তাই প্রকা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা