,

নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে : ওমর ফারুক

 

 

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, দেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রতিটি জেলা-উপজেলার পাড়া-মহল্লায় পাহারা বসাতে হবে।শনিবার বিকেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও প্রিন্ট মিডিয়ার সমন্বয়কারী মনিরুল ইসলাম হাওলাদার এ তথ্য জানান।

faruksm_894819022
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং অনেকের ফাঁসি কার্যকর করার মধ্যদিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ সফলভাবে আগামীর পথে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নে বিশ্বকেও তাক লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা।

 

সেই সময় একটি কুচক্রীমহল এ সব সফলতাকে ম্লান করে দিতে দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় একে একে আওয়ামী লীগের পরিবার এবং দলের নেতাকর্মীদের গুপ্তহত্যার মধ্যদিয়ে দেশে বিশৃঙ্খলা শুরু করেছে।
তিনি বলেন, ‘আমি যুবলীগের প্রতিটি জেলা-উপজেলা এবং ইউনিয়ন পাড়া-মহল্লার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি এদের (জঙ্গি) যেখানেই পাবেন, সেখানে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা