,

গলায় মাছের কাঁটা আটকে গেলে নামানোর ৭ উপায়

 

লাইফস্টাইল ডেস্ক : মাছ প্রায় সকলেরই পছন্দের খাবার। মাছে ভাতে বাঙালি বলে কথা। তবে পছন্দের এই খাবারটিই অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাড়ায়!

fish_bone1462068577

কীভাবে? খেতে গিয়ে গলায় মাছের কাঁটা আটকে গেলে। খাওয়ার সময় অসাবধানতা বশত মাছের কাঁটা গলায় আটকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই অভিজ্ঞতা খুবই কষ্টদায়ক।

তাই মাছের কাঁটা গলায় বিঁধলে খুব সহজেই তা নামানোর কিছু ঘরোয়া পদ্ধতি জেনে রাখুন।

* সাদা ভাত: গলায় আটকানো মাছের কাঁটা সাদা ভাত দিয়ে খুব সহজে নামানো যায়। এক মুঠো সাদা ভাত গিলে একটু পানি খান। এতে সহজে কাঁটা নেমে যাবে।

* কলা: গলায় মাছের কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে একটি কলা খান। এতে খুব দ্রুত কাঁটা নেমে যাবে।

* লেবু: এক টুকরা লেবু নিন। তাতে একটু লবন মাখিয়ে চুষে খান। কিছুক্ষণের মধ্যেই কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* হালকা গরম পানি: হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবন মিশিয়ে খেতে পারেন। এতে মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* অলিভ ওয়েল: গলায় মাছের কাটার খোঁচা টের পাওয়ার পরপরই খানিকটা অলিভ অয়েল খেতে পারেন। এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* ভিনিগার: পানির সঙ্গে অল্প পরিমাণ ভিনিগার মিশিয়ে খেলে মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি লেবুর মতোই কাজ করে।

* সফট ড্রিংকস: গলায় আটকানো কাঁটা নামানোর আরেকটি কার্যকরী পদ্ধতি সফট ড্রিংকস খাওয়া। গলায় কাঁটা আটকানোর সঙ্গে সঙ্গে এক গ্লাস সফট ড্রিংকস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট