বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্নার নিঃশর্ত মুক্তি দাবি বিশিষ্টজনদের

 

 

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাগারে আটক নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। সংবিধান পরিপন্থিভাবে বিনাবিচারে তাকে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।মান্নার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ গঠন করা হয়নি উল্লেখ করে তারা বলেন, কেবলমাত্র রাজনৈতিক হয়রানি ও চরিত্র হননের উদ্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কারাগারে মান্নার সুচিকিৎসা দেয়ার আহবান জানান তারা।

39036_b

 

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ক্রমবর্ধমান নৈরাজ্যের অবসান ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক মাহমুদুর রহমান মান্নার আশুমুক্তির দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, দেশের অবস্থা খুবই খারাপ। নৈরাজ্য বিরাজ করছে সর্বস্তরের সর্বক্ষেত্রে। এসব অনাচারের কারণ একটাইÑ সুশাসন নেই। সুশাসন ধরে রাখার জন্য আমাদের ভাষা সবল হচ্ছে না বলেই কুশাসন চলে আসছে।

 

তিনি বলেন, হরদম মানুষ খুন হচ্ছে। অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকা নিত্যনৈমিত্ত্যিক ব্যাপার হয়ে গেছে। এ নিয়ে সারা দেশে কোনো অস্থিরতা বা প্রতিবাদও নেই। আমরা নির্জীব হয়ে গেছি। প্রতিবাদের ভাষা আমাদের নেই। সুশাসন না থাকায় দেশে এতো অনাচার ঘটছে। রাজপথে আন্দোলন লাগবে। এ থেকে মুক্তির জন্য আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

 

সংবিধান পরিপন্থিভাবে বিনাবিচারে মান্নাকে এক বছরের বেশি আটক রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই নিয়ে আদালতে যাওয়া যা কিনা আমাদের ভাবতে হবে। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নৈরাজ্য বেড়েই চলেছে। কলাবাগানে জোড়া খুনের ঘটনার সময় একজন দৌড়ে গিয়েছিল স্কয়ার হাসপাতালে অ্যাম্বুলেন্স আনতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দেয়নি। কার ইশারায়, কেন স্কয়ার কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিলো না এর তো কোন বিচার হলো না। এখন মানুষের নিরাপত্তা নেই।

 

 

তিনি সবাইকে একত্র হয়ে বাঁধ ভেঙে রাস্তার নামার আহবান জানিয়ে বলেন, এজন্য বিএনপির দায়িত্ব আছে। জনসভা ডাকতে হবে। সেখানে সবাই অংশগ্রহণ করে মানুষের মুক্তির জন্য লড়তে হবে। নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সামাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান