,

যেসব খাবার সিগারেটের নেশা সহজেই ছাড়াবে

 

 

লাইফস্টাইল ডেস্ক : অনেকেই বলে থাকেন, ‘আগে আমি সিগারেট খেতাম আর এখন সিগারেট আমাকে খায়’। মজা করে এমনটা বলে থাকলেও, কথাটা কিন্তু আসলে সিগারেট না ছাড়তে পারার আফসোস থেকেই বলে।কারণ সিগারেট ধরা যতটা সহজ, ছাড়া ঠিক ততটাই কঠিন। এ নেশা নাছোড়বান্দা নেশা। সহজে ঠোট ছাড়তে চায় না। অনেকের ক্ষেত্রে দেখা যায়, সিগারেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সর্বোচ্চ হয়তো কয়েকটা দিন দূরে গিয়ে সিগারেট ফের চলে আসে ঠোটের ডগায়।

article

আপনি যদি সত্যিই সিগারেট ছাড়তে চান, তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আপনার মনে অটুট সিদ্ধান্তের পাশাপাশি এক্ষেত্রে সহায়তা করতে পারে কিছু খাবারও। জেনে নিন, কোন কোন খাবারগুলো সহায়ক হবে।

* দুধ: দুধের পুষ্টিগুণের কথা সবারই জানা। তবে এটা জানেন কী যে দুধ ধূমপান ছাড়াতেও কার্যকরী? ডিউক ইউনিভার্সিটির গবেষকরা মতে, ধূমপানের আগে এক গ্লাস দুধ খেলে সিগারেটের স্বাদ ভালো লাগবে না। দুধের পর সিগারেট খেলে মুখ তিতা হয়ে যাবে। সুতরাং ধূমপান ছাড়তে চাইলে সিগারেট খাওয়ার আগে দুধ খান। এর ফলে সিগারেট বেস্বাদ লাগায় ধীরে ধীরে সিগারেট খাওয়ার ইচ্ছা চলে যাবে।

* নোনতা খাবার: যখনি সিগারেট খেতে ইচ্ছা হবে তখনি নোনতা কিছু খেয়ে নিন। নোনতা চিপস, বিস্কুট বা জিভে সামান্য লবন লাগিয়ে নিলেও সিগারেট খাওয়ার ইচ্ছা চলে যাবে। নেশা কমবে।

* গাজর: শসা, গাজর, বেগুন খেলেও সিগারেটের স্বাদ তিতা লাগে। ডায়েটে বেশি পরিমাণ শাক-সবজি থাকলে সিগারেটের ওপর নির্ভরশরীলতা কমে।

* কমলা: সিগারেট শরীর থেকে ভিটামিন সি শুষে নেয়। ফলে সিগারেটের নেশা বাড়ে। যদি ধূমপান ছাড়তে চান তাহলে নিয়মিত কমলা, লেবু বা বেদানা জাতীয় ফল খান। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা সিগারেটের নেশা কমাতে সাহায্য করবে। প্রতিদিন ফলের রসও খেতে পারেন।

* আদা: সিগারেট খেতে ইচ্ছা করলে মুখে এক টুকরো আদা রেখে চিবাতে থাকুন। সিগারেট খাওয়ার ইচ্ছা চলে যাবে।

* বাদাম: প্রতিদিন একমুঠো বাদাম খেলে শরীরে প্রোটিন, প্রয়োজনীয় খনিজের ঘাটতি মেটে। নিয়মিত খেলে ধীরে ধীরে সিগারেটের নেশা কেটে যায়।

* ইয়োগার্ট: দুধ খেতে ইচ্ছা না হলে ইয়োগার্ট খেতে পারেন। দুগ্ধজাত খাবার সিগারেটের স্বাদ তিতা করে দেয়। নিয়মিত ইয়োগার্ট খাওয়া শরীরের জন্য যেমন উপকারী তেমনই সিগারেটের নেশা কাটাতেও কার্যকরী।

* সুগার ফ্রি চুইংগাম: সিগারেটের নেশা কাটাতে মুখে রাখুন সুগার ফ্রি চুইংগাম। এতে সিগারেটের নেশা চলে যাবে। মিষ্টি চুইংগাম নেশা বাড়িয়ে দেয়। তাই অবশ্যই সুগার ফ্রি চুইংগাম গাম চিবাতে থাকুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে