,

প্রথম দেখায় প্রেমে পড়ে গেলেন! এইগুলো ভেবেছেন তো?

18839-boroলাইফস্টাইল ডেস্ক : কেউ বলেন, ‘ওকে দেখেই আমার মনে হয়েছিল ও আমার!’ আবার কেউ বলেন, ‘প্রথম দেখাতেই জেনেছিলাম আমরা—দুজনে দুজনার!’ সত্যের জন্য প্রস্তুত হন। ভালোবাসার ভ্রমরটাকে একটু সময় নিতে দিন। কে জানে প্রথম দেখাতেই সিদ্ধান্ত নিয়ে ফেললে বাকি জীবনভর হয়তো এই সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার না ভাবাটাই আপনাকে ভাবাবে!

১. বিষয়টা কি একপেশে-
আপনি তো প্রথম দেখাতেই ‘প্রেমে পড়ে গেলেন’ কিংবা অন্য ভাষায় বললে, ‘প্রেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন।’ কিন্তু একে ‘প্রেম’ নামে ডাকার আগে একবার ভেবে নিন প্রিয়মুখের মানুষটা আপনার এই অনুভূতি কীভাবে গ্রহণ করবেন। ‘বন্ধু’ হয়ে থাকতে চাইলে বন্ধু হয়েই থাকুন না! প্রেম নিয়ে তাড়াহুড়োর কী আছে?

২. এই কি প্রেম-
প্রেম-পাখি নিশ্চয়ই চির দিন অধরাই থেকে যায় না! কিন্তু প্রেম প্রেম ভাব হওয়া আর প্রেম হওয়া তো এক কথা না। যার প্রেমে পড়েছেন বলে মনে করছেন তাকে নিয়ে ভাবার আগে নিজেকে নিয়ে আরেকটু ভাবুন। অনেক কিছুই তো হতে পারে প্রেমের কাছাকাছি কিন্তু প্রেম নয়! আজকাল অনেকেই যেমন বলেন থাকেন—হার্ট থ্রব! ক্রাশ! আর কাউকে দেখে একটা মোহের ঘোরে তো পড়তেই পারেন, হোক তা মানসিক বা শারীরিক আকর্ষণ থেকে।

৩. জল দেখে ঝাঁপ দিন-
জলে ঝাঁপ দেয়ার আগে জলের চরিত্রটা জেনে নিন। জল গভীর হলে তো বেঁচেই গেলেন! সাঁতার না জানলে গভীর জলে তো ডুবতেই পারেন। কিন্তু সে জলে ডোবা হাঁটুপানিতে ঝাঁপ দিয়ে মাথা ফাটানোর চেয়ে ভালো! যে মানুষটিকে পেতে চাইছেন তাকে চেনা জানার চেষ্টা করুন। জীবনটা তো আর হলিউড-বলিউডের রোমান্টিক কমেডির মতো স্ক্রিপ্ট মেনে চলে না তাই জীবনের হিসেব নিয়ে বসুন।

৪. ঠোকাঠুকিটা পার করুন-
প্রেমে পড়লে নাকি লোকে অবলীলায় মধু মনে করে বিষও পান করতে পারে! আর প্রথম প্রথম তো সবকিছুই ভালো লাগে। স্বভাবের দোষ-ত্রুটিগুলোও তখন চোখে পড়ে না। কিন্তু টুকিটাকি একটা কিছু নিয়ে ঠোকাঠুকি তো লেগেই যেতে পারে। দেখুন এই ঠোকাঠুকিটা কীভাবে পার হয়।

যদি সত্যিই একে অন্যের দোষ-ত্রুটি মেনে নিয়েই পরস্পরকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা সত্যিই ভাগ্যবান। বুঝতে হবে আপনারা আসলেই প্রেমের জোয়ারে ভাসতে যাচ্ছেন।

৫. অতীত এড়াবেন না-
আপনার মতোই আপনার প্রেমিক কিংবা প্রেমিকারও একটা অতীত আছে। অতীতটাকে এড়ানোর কিছু নেই। খোলা চোখে দেখে বিষয়টা বুঝে নিন। অন্ধের মতো নয়, জেনেশুনে সেটা মেনে নিন। একে অন্যের সঙ্গে নিজেদের অতীতের কথা, সুখ-দুঃখের কথা ভাগাভাগি করে নিন। সঙ্গীকে বিচার করতে নয়, নিজেদের বোঝাপড়াটা আরো বাড়াতেই তা করুন।

৬. কেন ভালোবাসেন জানুন তা-
নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কেন তাকে ভালোবাসেন? এবার তাকেও জিজ্ঞেস করুন, তিনি কেন আপনাকে ভালোবাসেন? এমনও তো হতে পারে আপনারা পরস্পরকে এর মধ্যে আরো ভালোভাবে আবিষ্কার করবেন। তিনি না বললে আপনি হয়তো জানতেনই না আপনার সেই গুণের কথা, যে জন্য তিনি আপনাকে ভালোবাসেন। এই বোঝাপড়াটা দরকার খুব জরুরি।

নিজের জীবনের প্রতিও একটু খেয়াল রাখতে হবে। প্রেমের জোয়ারে ভেসে গিয়ে নিজের লেখাপড়া, ক্যারিয়ার, ভবিষ্যতের পথ থেকে যেন পা পিছলে না পড়েন সেদিকে খেয়াল রাখুন। নইলে মধুচন্দ্রিমার সঙ্গে সঙ্গে প্রেম-পাখিটাও আপনাকে ফেলে উড়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট