,

‘ক্রিকেটে দীর্ঘদিন থাকতেই এসেছেন মুস্তাফিজ’

mustaস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের নাম এখন সবার মুখে মুখে। অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেটে আলো ছড়াচ্ছেন। তার বোলিংয়ে মুগ্ধ হয়েই আইপিএলের দল সানরাইজার্স হয়দরাবাদ ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয়। আর অভিষেক আইপিএলে দ্যুতি ছড়াচ্ছেন এ কাটার মাস্টার।

আইপিএলের অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষের ম্যাচ দিয়ে অভিষেক হয় মুস্তাফিজের। ওই ম্যাচে অন্য বোলারদের তুলোধুনো করেন আরসিবির ব্যাটসম্যান কোহলি-ভিলিয়ার্স-ওয়াটসন। কিন্তু ব্যতিক্রম ছিলেন এ টাইগার বোলার। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে নেন ২ উইকেট।

সেই আরসিবির বিপক্ষেই আজ আবার মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। তাই তো ম্যাচের আগে আবারও আলোচনায় মুস্তাফিজ। আরসিবির ব্যাটিং লাইনে একমাত্র কার্যকর বোলার মুস্তাফিজ তা প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন। ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে একরকম বিস্ময় প্রকাশ করলেন ক্রিকইনফোর ক্রীড়া বিশ্লেষক সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডার্ক ন্যানেস।

তিনি বলেছেন, আমি জানি না মুস্তাফিজ তার এই ধারাবহিকতা কতদিন ধরে রাখতে পারবে। তবে তার বর্তমান যে ফর্ম তাতে বলাই যায় যে ক্রিকেটে অনেকদিন থাকতে সে এসেছে।

ন্যানেস বলেন, কোনো ব্যাটসম্যানই তাকে ভালোভাবে বুঝতে পারে না। তার সবচেয়ে চমৎকার গুণ হলো- সে বোলিংয়ের এ্যাকশন পরিবর্তন না করেই ভিন্নতা আনতে পারে। একজন ব্যাটসম্যানের পক্ষে মুস্তাফিজকে সম্পূর্ণ বোঝা খুবই কঠিন।

আজকের ম্যাচ নিয়ে ন্যানেস বলেন, জয়ের ক্ষেত্রে অবশ্যই আরসিবিকে এগিয়ে রাখবো আমি। তবে সানরাইজার্সের বোলার মুস্তাফিজ একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে