,

তাজিকদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

bd_womanস্পোর্টস ডেস্ক : তাজিকিস্তানের মেয়েদের ৯-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শনিবার তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোল করে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে মনিকা ও তহুরা হ্যাটট্রিক করেছেন। আর ২টি গোল করেছেন আনুচিং, একটি আঁখি খাতুন।

খেলার ৬ মিনিটেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আনুচিংয়ের পা থেকে। ১২ মিনিটে তহুরা ও ১৬ মিনিটে মনিকার গোলে ৪-০ করে ফেলে বাংলাদেশের কিশোরীরা।

৪৪ ও ৫৫ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে মনিকা। ৬১ মিনিটে আঁখির গোলের পর তহুরাও হ্যাটট্রিক করেন ৭১ মিনিটে। তাজিকিস্তানের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছে আবদুল্লাহ নিলোফার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা