,

বাগদাদের শিয়া বিক্ষোভকারীদের দখলে পার্লামেন্ট ভবন

iraq_parliamentআন্তর্জাতিক ডেস্ক : শত শত শিয়া বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। ইরাকী পার্লামেন্টে যে অচলাবস্থা চলছে তার প্রতিবাদে শিয়ারা এই বিক্ষোভে যোগ দেয়।

কট্টরপন্থী শিয়া মুসলিম নেতা মোকতাদা আল সদরের সমর্থকরা গ্রীন জোনের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার পর বাগদাদে জরুরী অবস্থা জারি করা হয়েছে। মোকতাদা আল সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ দিচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে তাদের জায়গায় দলনিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য।

কিন্তু রাজনৈতিক দলগুলো এ ধরণের পরিবর্তনের বিরোধী। এ নিয়ে পার্লামেন্টে অচলাবস্থা চলছে। এ সপ্তাহের শুরুতেও হাজার হাজার মানুষ বাগদাদের গ্রীন জোন অভিমুখে মিছিল করে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন তছনছ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। যেসব এমপি পার্লামেন্ট ভবন ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বিক্ষোভকারীরা তাদের বাধা দেন। খবর- বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা