,

সাকিবকে ছাড়া হারল কলকাতা

uthappaস্পোর্টস ডেস্ক : ৪ ম্যাচে ৩৮ রান, বল হাতেও মাত্র ২ উইকেট। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। চোট কাটিয়ে ব্র্যাড হগ ফিরতেই একাদশ থেকে বাদ পড়লেন। তবে সাকিবকে বাদ দিয়েও লাভ হয়নি দলটির, দিল্লি ডেয়ারডেভিলসের ২৭ রানে হেরে গেছে কলকাতা।

সাকিবের মতো আজ দলে জায়গা হয়নি মরনে মরকেলেরও। কলকাতার পরিবর্তিত এই বোলিং লাইন আপ নিয়ে খেলেছে দিল্লি। করুন নায়ার ও অভিষিক্ত স্যাম বিলিংসের ফিফটিতে ১৫ ওভারে ১২০ রান করে ফেলে তারা। কিন্তু ৩ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় তারা। তখনই আবির্ভাব কার্লোস ব্রাফেটের। ৩ চার ও ৩ ছক্কায় ১১ বলে ৩৪ রানের এক ঝড়। তাতেই দিল্লির স্কোর ২০ ওভার শেষে ১৮৬।

তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। রবিন উথাপ্পা এক প্রান্ত আগলে রাখলেও বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি কলকাতা। ১৮তম ওভারে উথাপ্পা (৫২ বলে ৭২) ফিরতেই সব আশা শেষ হয়ে যায়। ৯ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দলটি। সূত্র: স্টার স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা