,

ইরাকের পার্লামেন্ট ভবনে শিয়া বিক্ষোভকারীদের তাণ্ডব

 
আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে নতুন মন্ত্রিসভার অনুমোদনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার বিরুদ্ধে বিক্ষোভের এক পর্যায়ে দেশটির পার্লামেন্ট ভবনে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা সবাই ইরাকী শিয়া আলেম মুক্তাদা আল সদরের অনুসারী বলে জানিয়েছে বিবিসি।

বাগদাদের সংরক্ষিত গ্রিন জোনের প্রধান দরজা ভেঙে সদরের অনুসারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। সেখানে ঢুকে তারা লুটপাট শুরু করে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

2016_04_30_19_11_04_YmgkWcraiJlNGS1RM6S3EU3zh1XBJA_original

আল জাজিরা জানায়, এর আগে শনিবার তারা টাইগ্রিস নদীর সেতু পার হয়ে বিক্ষোভ করতে করতে সরকারি ভবনগুলোর দিকে আসতে থাকে। ‘কাপুরুষরা পালিয়ে গেছে’ বলে স্লোগান দিতে থাকে তারা। পার্লামেন্ট ভবনের কিছু অংশ ভেঙে ফেলে তারা। এ সময় অনেকে বিক্ষুদ্ধদের শান্ত হওয়ার আহ্বান জানাতে থাকে।

নতুন একটি মন্ত্রিসভা গঠনে ইরাকের সংসদ সদস্যরা ব্যর্থ হওয়াতেই বিক্ষুদ্ধ হয়ে ওঠে ইরাকের শিয়ারা। মুক্তাদার আল সদর চান দলীয় মন্ত্রীদের স্থলে নির্দলীয় টেকনোক্রেট মন্ত্রীদের দিয়ে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তার মন্ত্রিসভা গঠন করুক। আবাদিও তাই চান। তবে এ ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে সাংসদদের ভোটকে কেন্দ্র করে। তাদের অনেকেই আবাদির সাথে একমত নন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা