,

২০১৭ সালে আইপিইউ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে ঢাকায়

 

নিজস্ব প্রতিবেদক : ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলি ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ও আইপিইউর এর মধ্যে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Parliament1462007098

বাংলাদেশের পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউর পক্ষে সংস্থাটির মহাসচিব মার্টিন চুংগুং শুক্রবার লন্ডনের হাউজ অব লর্ডসে এই এমওইউ স্বাক্ষর করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জাননো হয়, আইপিইউ অ্যসেম্বলিতে বিশ্বের ১৬৮টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭২ সালে আইপিইউর সদস্য পদ লাভ করে। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা