,

আইএসের ‘দায় স্বীকার’ টাঙ্গাইলে হিন্দু দর্জি হত্যায়

18087-isis-killamarনিজস্ব প্রতিবেদক : মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য জেল খেটে আসা হিন্দু দর্জি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যার দায়িত্ব স্বীকার করেছে আইএস। সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আইএসের নামে দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়েছে।টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় আজ শনিবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।সন্ধ্যায় সাইট ইন্টিলিজিন্স গ্রুপের ওয়েবসাইটের সংবাদে বলা হয়েছে, ‘আমাক নিউজ এজেন্সি’র মাধ্যমে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

 

গোপালপুর উপজেলার ডুবাইল কালিবাড়ি বাজারে দুপুরে নিজের দোকানের সামনে নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) নামে ওই ব্যক্তিকে হত্যা করা হয় বলে টাঙ্গাইল পুলিশ জানিয়েছে। ডুবাইল গ্রামের নলিনীকান্ত জোয়ারদারের ছেলে নিখিলের একটি দোকান আছে কালিবাড়ি বাজারে।হজরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি করার অভিযোগ তুলে সম্প্রতি নিখিলকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলাও হয়।

ওই মামলায় নিখিল তিন মাস কারাগারে ছিলেন বলে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল জানান।ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সমকামী অধিকারকর্মীদের যেভাবে হত্যা করা হয়েছিল, সেভাবেই ধারালো অস্ত্রের আঘাতে এই হত্যাকাণ্ড টি ঘটানো হয়।পুলিশ জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কালিবাড়ি বাজারে নিজের দোকানের সামনে হত্যাকাণ্ডের শিকার হন নিখিল।

“একটি মোটরসাইকেল তিন যুবক নিখিলের দোকানে আসে। পরে কথা বলার জন্য দোকান থেকে রাস্তার পাশে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”হত্যাকাণ্ড স্থল থেকে ঘাতকদের ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া গেছে। তবে তার ভেতরে কী রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা