,

‘উল্টো ফল হবে তদবিরের ‘

 

 

নিজস্ব প্রতিবেদক : মফস্বল থেকে রাজধানীতে আসতে তদবির করলে তার উল্টো ফল হবে বলে হুঁশিয়ারি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

nurul-islam-nahid

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের অনেক শিক্ষক আছেন, তারা সবাই তাদের পছন্দের জায়গায় যাওয়ার জন্য উদগ্রিব থাকেন। আমার কাছে যদি ১০০ জন লোক আসে, তার ৮০ জন আসে কেবল ঢাকায় আসার জন্য।তিনি আরও বলেন, “সরকারি চাকরি করতে হলে সরকার যেখানে দেয়, সেখানে যাওয়া নিয়ম। তারা নানা রকম ক্ষমতাবান লোক দিয়ে ঢাকায় নিয়ে আসেন…এটা অন্যায়……নিয়ম নাই।”

 

 

এই প্রবণতা বন্ধে উল্টো প্রতিক্রিয়া দেখানোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “মন্ত্রী, সচিব, ডিজির কাছে কেউ এমন রিকমেন্ডেশন নিয়ে আসলে তার জন্য সেটি নেতিবাচক হিসেবে দেখা হবে।তিনি বলেন, “তিনি অনলাইনে আবেদন করবেন। জেনুইন হলে অবশ্যই বদলি করব, এটা করা উচিত। কিন্তু কোনো তদবির চলবে না।”অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ না বলার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ”অতি উৎসাহের কারণে আমরা দুই-একটার নাম দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয় কলেজ। আসলে বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই। এটা খুশির জন্য বলেন, আনন্দের জন্য বলেন। কিন্তু এটা কিন্তু অফিশিয়াল কোনো নাম না। বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই।”অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা