,

সিম পুনঃনিবন্ধন: ৩৬৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক :বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে অনিয়মের অভিযোগ এনেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ও ভোক্তা অভিযোগ নিষ্পত্তি উপ-কমিটি নামে দুটি সংগঠন।শনিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা এ দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।

 

sim-cards_161008

তিনি দাবি করেন, বায়োমেট্রিক পদ্ধতিতে পূর্ণাঙ্গভাবে সিম নিবন্ধন করা হয়নি। কারণ অনেক গ্রাহকের আঙ্গুলের বর্তমান ছাপের সঙ্গে দশ বছর আগের এনআইডি করার সময় দেয়া আঙ্গুলের ছাপে মিল না থাকায় সিম নিবন্ধন করতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এছাড়া একজনের আঙ্গুলের ছাপ দিয়ে অন্য অনিবন্ধিত সিম নিবন্ধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

 

মহিউদ্দিন আহম্মেদ বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে টাকা নেয়ার বিধান না থাকলেও আমরা অনুসন্ধান করে দেখেছি সিম নিবন্ধনে ২০-২৫ টাকা থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে ৫০-১০০টা পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে নেয়া হয়েছে। যার ফলে প্রায় ৩৬৫ কোটি টাকা গ্রাহকদের কাছ হাতিয়ে নিয়েছে রিটেইলাররা।সংবাদ সম্মেলনে সিম নিবন্ধন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধির দাবি জানান তারা এবং সিম নিবন্ধন সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করার জন্য হাইকোর্টের একজন অবসর প্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পর্যালোচনা কমিটির গঠনের দাবি জানান।

 

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, গ্রাহক এসোসিয়েশনের দপ্তর সম্পাদক কাজী আমান উল্লাহ মাহফুজ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা