,

বাংলাদেশি বালিকা পাচার ও যৌন নির্যাতন: মুম্বাইয়ে দম্পতির বিরুদ্ধে মামলা

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি এক বালিকাকে (১৭) পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে মুম্বাইয়ে এক দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। ভিলে পারলে পুলিশ ওই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে। এর আগে আধেরি স্টেশন থেকে তারা ওই বাংলাদেশি বালিকাকে উদ্ধার করে।পুলিশের দেয়া তথ্যমতে, ওই বালিকাকে এক বছর আগে বাসার কাজে নিয়োজিত করেছিল ওই দম্পতি। একপর্যায়ে মার্চ মাসে সে ওই বাসা থেকে পালায়। সে নিখোঁজ হওয়ার পর এই দম্পতি ভিলে পারলে থানায় একটি অপহরণ মামলা করে। তবে তাতে কারো নাম উল্লেখ করা হয় নি। ইন্সপেক্টর রাকশা মহারাও বলেছেন, ওই দম্পতি এখন শহরের বাইরে আছেন। তাদের সন্ধানে ফোর্স নামানো হয়েছে। ওই দম্পতির মধ্যে নারীটির বয়স ৫৭ বছর। তার স্বামী কাজ করেন দুবাইতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে।

images

আধেরি স্টেশন থেকে উদ্ধার করার পর ওই বালিকা পুলিশকে বলেছে, ১১ বছর বয়সের সময় সে ওই শহরে যায় পিতামাতার সঙ্গে। তার পিতামাতা ছিলেন শ্রমিক। অবৈধভাবে ভারতে প্রবেশ ও কাজ করার অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভারতে রয়ে যায় ওই বালিকা। তার এক নিকট আত্মীয়ের সঙ্গে বসবাস শুরু করে সে। ওই আত্মীয়ই তাকে কয়েকটি বাসায় কাজ জুটিয়ে দেয়। শেষ পর্যন্ত ভিলে পারলের ওই বাড়িতে সে কাজ নেয়।

 

ওই বালিকা পুলিশকে বলে, আমি এই বাড়িতে দম্পতির সঙ্গে দুটি দিওয়ালি পার করেছি। একদিন বাসায় স্ত্রীর অনুপস্থিতিতে তার স্বামী আমাকে জোর করে তার বেডরুমে নিয়ে যায়। তারপর অশালীন আচরণ শুরু করেন। অশ্লীল কথা বলতে থাকে। সৌভাগ্যক্রমে তখনই বাসায় ফিরে যান তার স্ত্রী। সঙ্গে সঙ্গে তার স্বামী তার বেডরুম থেকে দ্রুতগতিতে বেরিয়ে যায়। ওই সময়ের জন্য আমি ভয়ে কোন কথা বলিনি।এরপর ওই দম্পতির বাসা থেকে সে পালায় মার্চে। তাকে আধেরি স্টেশনে দেখতে পায় জিআরপি পুলিশ। তারা তাকে নিয়ে যায় শিশু কল্যাণ কেন্দ্রে। সেখানকার কর্মকর্তা রবি যাদবের সঙ্গে সে তার জীবনের সব কথা শেয়ার করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা