,

টাঙ্গাইলে হিন্দু ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা,‘ইসলাম নিয়ে কটূক্তি করায়’

 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) নামের এক দরজিকে দোকান থেকে টেনে বের করে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।জানা গেছে, নিজের দোকানে কাজ করছিলেন দরজি নিখিল চন্দ্র। দুপুর ১২টার দিকে আচমকা মোটরসাইকেলে করে তিন যুবক এসে হাজির। নিখিলকে তারা দোকান থেকে টেনে বের করে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে এবং তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

 

54500_b

এলাকাবাসীর ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিগোষ্ঠী জড়িত থাকতে পারে।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর কয়েকটি ককটেলসদৃশ বস্তু রয়েছে।

 

খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে একটি কালো রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তাতে ৩-৪টি বোমার সাদৃশ্য বস্তু রয়েছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা আসলেই সেগুলো নিষ্ক্রিয় করা হবে।নিহত নিখিল সম্প্রতি হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করায় তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলাও হয়েছিল। এ কারণেই হয়ত এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি আ. জলিল।টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, কারা, কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা