,

আগামী ৭ মে বিজয়নগরের ১০ ইউনিয়নের নির্বাচন আওয়ামীলীগের চার বিদ্রোহী মাঠে

Up Electionনিজস্ব প্রতিবেদক : আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীসহ ৩৬জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা নির্ঘুম প্রচার-প্রচারণা শুরু করেছেন। উপজেলার সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সারওয়ার রহমান ভূইয়া-(নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী এস.এম রাষ্টু (ধানের শীষ) ও আওয়ামীলীগের বিদ্রোহী মোঃ শাহজাহান (আনারস)।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬জন চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুর রশীদ খন্দকার -(নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মাসুদ খন্দকার (লাঙ্গল), জাসদ মনোনীত প্রার্থী আনোয়ার সরকার-(মশাল), ও আওয়ামীলীগের বিদ্রোহী কাজী মাঈনুদ্দিন (আনারস) ও নির্দলীয় প্রার্থী শাহনেওয়াজ তারেক-(ঘোড়া)।
বুধন্তি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জিতু মিয়া-(নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জিয়াউদ্দিন খান নয়ন- (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মোশারেফ হোসেন খান-(লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ হাফিজুল ইসলাম খান-(আনারস) ও নির্দলীয় নাজমুল কিরন-(চশমা)।
চান্দুরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ.এম শামীউল হক চৌধুরী শামীম- (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন- (ধানের শীষ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত সঞ্জয় রায় পোদ্দার-(হাতুড়ি)।
চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দানা মিয়া ভূইয়া- (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী-মোঃ আবু তাহের-(ধানের শীষ) ও নির্দলীয় প্রার্থী সাচ্চু মিয়া-(আনারস)।
চম্পকনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হামিদুল হক- (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহীন মিয়া-(ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মোঃ ফারুক দস্তগীর- (লাঙ্গল), নির্দলীয় প্রার্থী নবী হোসেন চৌধুরী-(চশমা) ও নির্দলীয় প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম- (আনারস)।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলাম- (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মামুনুর রশীদ -(ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত আবুল বাশার চৌধুরী – (লাঙ্গল)।
বিষ্ণপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জামাল উদ্দিন – (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ অলিউল্লাহ ভূইয়া -(ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাসিব ভূইয়া- ( হাতপাখা)।
ইছাপুরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন – (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জিয়াউল হক বকুল-( আনারস) ও নির্দলীয় প্রার্থী মোঃ নাছির উদ্দিন ( টেলিফোন)।
পত্তন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন – (নৌকা), বিএনপি মনোনীত কাহারু ভূইয়া -(ধানের শীর্ষ) জাতীয় পার্টি মনোনীত মোঃ সিরাজুল ইসলাম- ( লাঙ্গল) ও জাসদ মনোনীত মোঃ আবদুর রহমান খান ওমর-(মশাল)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা