,

আখাউড়ায় প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

Up Electionনিজস্ব প্রতিবেদকআখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গত ৩০ এপ্রিল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান হাবিব, নির্বাচন কর্মকর্তা মো: বদর উদ দোজা ভূইয়া, রিটার্নিং অফিসার মো: দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো: মঈনুদ্দিন ইকবাল ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার।
এসময় উপস্থিত প্রার্থীদের মধ্য কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন প্রশ্ন করলে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রার্থীদেরকে আশ্বস্ত করেন। এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো: রবিউল্লাহ ভূইয়া, মো: জামাল ভূইয়া, মো: শাহনেওয়াজ খান, আতাউর রহমান নাজিম, সদস্য প্রার্থী নাদিরা আক্তার, শামীমা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা