,

আওয়ামীলীগ ক্ষমতায় আসলে, গরীব-দুঃখী মানুষের উন্নয়ন হয়-ছায়েদুল হক এমপি

Nasirnagar Picture(Edited Minister)আকতার হোসেন ভুইয়া ॥ বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় আসলে দেশের গরীব-দুঃখী মানুষের উন্নয়ন হয়। আর কোন সরকারের আমলে তা হয় না। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে।

আজ শনিবার নাসিরনগর উপজেলা ইনিস্টিটিউড অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি এর নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাছিরউদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়,প্রকল্প পরিচালক ডাঃ মুহাম্মদ হায়দার আলী, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর, বিআরডিবি চেয়ারম্যান প্রদীপ কুমার রায় প্রমুখ। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় হবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা