,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামীলীগ

download (3)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও বিজয়নগরে ৬ জন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামীলীগ।জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতিতে তাদের বহিস্কারের কথা জানান।বহিস্কৃতরা হচ্ছেন আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে আতাউর রহমান নাজিম,মনিয়ন্দ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক,বিজয়নগর উপজেলায় ইছাপুরা ইউনিয়নে উপজেলা যুবলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুল,পাহারপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদস্য বর্তমান ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতি,হরষপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদস্য বর্তমান চেয়ারম্যান মো.শাহজাহান,বুধন্তী ইউনিয়নে আজিজুল ইসলাম জমসেদ।তাদেরকে সাময়িক বহিস্কার করে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।এর আগে আখাউড়া ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ তাদেরকে বহিস্কারের সুপারিশ করে জেলা আওয়ামীলীগ বরাবর চিঠি দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা