বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিনে শেষ হওয়া উচিত এসএসসি-এইচএসসি : শিক্ষামন্ত্রী

152509Nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি মনে করি ১০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হওয়া উচিত। দীর্ঘ সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বহু সমস্যা সৃষ্টি হয়। আজ শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়ন কর্মশালা ও সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন-২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আমাদের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সমস্যা, এত দীর্ঘ সময় নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই পরীক্ষা নিতে গেলে কলেজ-স্কুলে ক্লাস করানো যায় না। এক স্কুলের পরীক্ষা অন্য স্কুলে নেওয়া হয়। তিনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষা এপ্রিলের ৩ তারিখে শুরু হয়ে ১০ জুন শেষ হবে। এভাবে দীর্ঘ সময় পরীক্ষা চলতে পারে না। পরীক্ষার সময় কমিয়ে নিয়ে আসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি মনে করি ১০ দিনের বেশি সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হওয়া উচিত না। আপনারা শিক্ষকদের অভিজ্ঞতা দিয়ে পরিমাপ করবেন, কোন বিষয়গুলো পরিমাপ করলে এসএসসি/এইচএসসি পাশ ধরে নেওয়া যায়। এভাবে সাবজেক্ট ভাগ করে পরীক্ষা নেওয়া যায়। তিনি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কম সময়ের মধ্যে কৌশল করে এই পরীক্ষা নিতে হবে। এই জন্য ডেডিকেটেড ও কমিটেড শিক্ষক দরকার। যিনি সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে পরীক্ষা নিতে পারবেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনও বক্তব্য রাখেন। সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি কলেজ, ইনস্টিটিউট, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন কলেজের ২৯৮ জন অধ্যক্ষ অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান