,

আইপিএলে কৌশিকের বিদঘুটে অ্যাকশনের অভিষেক

120930Shivil-koshikপল অ্যাডামসের কথা মনে আছে? দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি চায়নাম্যান স্পিনার। বিদঘুটে অ্যাকশনের জন্য বিখ্যাত ছিলেন। ৯০ এর দশকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সফলও ছিলেন। আইপিএলে এবার তারই ছায়ার দেখা মিলল। শিভিল কৌশিক গুজরাট লায়ন্সে বাঁ হাতি চায়নাম্যান। একেবারে অ্যাডামসের মতো অ্যাকশন। শুক্রবার রাতের ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৩ ওভার বল করেছেন। ৩২ রান দিলেও কোনো উইকেট পাননি। ২০ বছরের কৌশিক আসলে এক রহস্য স্পিনার। ভারতের ঘরোয়া কোনো দলে খেলেননি কখনো। কর্নাটক প্রিমিয়ার লিগে হুবলি টাইগার্সের হয়ে খেলার সময় তার ‘অ্যাডামস’ অ্যাকশনের জন্য চোখে পড়েন। বল ডেলিভারি দেওয়ার সময় শরীরটা বেঁকে মাথা নুয়ে পড়ে। শরীরের পেছন থেকে উঠে আসা বাঁ হাতি চায়নাম্যান ডেলিভারি দেয়। এটা বিরল এক বোলিং শিল্প। কৌশিকের টাইগার্স কোচ বলেছিলেন, এই বোলার নিজেই নাকি জানেন না তার কোন বল কোনদিকে টার্ন নেবে! চায়নাম্যানদের বল ডান হাতি ব্যাটসম্যানের জন্য অফ থেকে লেগে টার্ন নেয়। ২০১৬র নিলামে গুজরাট তাকে তার ভিত্তি মূল্য ১০ লাখ রূপিতে কিনেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা